রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে:   |   মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   264 বার পঠিত

নাসিরনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নাসিরনগর উপজেলা বিএনপির উদ্যোগে অত্যন্ত জাকজমকপুর্ন ও উৎসব মুখর পরিবেশে দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ ২ সেপ্টেম্বর মঙ্গলবার দিবসটি পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি একেএম কামরুজ্জামান মামুন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিনের নেতৃত্বে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈদগাহ ময়দানে সমবেত হয় এবং নাসিরনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী শাহ নেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে যুগ্ম সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন , প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিরুল হক চকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাই, বিএনপির সহ-ধর্ম সম্পাদক গোলামনুর মেম্বার, যুবদলের আহ্বায়ক মীর মোস্তফা জালাল, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন তালুকদার, এম এ মঈন, জাসাসের আহ্বায়ক সৈয়দ আবেদুল্লাহ নিউটন, সদস্য সচিব সাদেকুর রহমান, তাতীদলের সভাপতি শাহীন মেম্বার, সাধারণ সম্পাদক রিপন মিয়া, মহিলা দলের সাবেক সভানেত্রী হাসনা হেনা ও গোলবাহার আক্তার প্রমুখ। এছাড়াও ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাকিউল ইসলাম, এহসানুল কাদের মিল্টন, কেএম মারজান, মোজাহিদুল ইসলাম, চৌধুরী ডালিম, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ তপু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, খাইরুল ইসলাম, তরুণ দলের সদস্য সচিব নিজাম আলম, শ্রমিক দলের জেলা সদস্য শামিম তালুকদার, অলিউর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল থেকেই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ছোট ছোট মিছিল, স্লোগান এবং বর্ণিল ব্যানারে উপজেলা সদরে এক উৎসব মুখর আবহ সৃষ্টি হয়।

Facebook Comments Box

Posted ৫:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া