রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে:   |   বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   263 বার পঠিত

নাসিরনগরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নাসিরনগরে ৩ সেপ্টেম্বর সকালে মো: আলম মিয়া (৫৮) নামে এক ব্যবসায়ীর মরদেহ নিজ বসত ঘর থেকে উদ্বার করেছে প্রতিবেশীরা। ধারনা করা হচ্ছে ২ সেপ্টেম্বর রাতের কোন এক সময় দুস্কৃতিকারীরা ঘরে ঢুকে ডাকাতি শেষে তাকে হত্যা করে রেখে ফেলে চলে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক বাজারের টিন রডের ব্যবসায়ী হাজী আলম মিয়া (৫৮)। বাড়ি ফান্দাউক গ্ৰামের মুন্সীপাড়া এলাকায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ১ম স্ত্রী মারা যাওয়ার পর ২য় বিয়ে করেছিলেন আলম মিয়া। বনিবনা না হওয়ায় ২য় স্ত্রী ডিভোর্স দিয়ে চলে গেছে তাকে। ২মেয়ে ১ছেলে মেয়ে তার। ছেলে বৌ নিয়ে থাকে সিলেটে। ২মেয়ের বিয়ে দিয়ে বাড়িতে একা থাকেন আলম মিয়া। প্রতিদিনের মত ২সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে বাড়ি ফিরে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন আলম মিয়া। প্রতিবেশীরা সকালে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের সামনে গিয়ে দেখেন ঘরের দরজা খোলা রক্তাক্ত দেহ পড়ে আছে ঘরে। দেখা যায়, ঘরের টিন কাটা ।ধারনা করা হচ্ছে এই টিন কাটার অংশ দিয়েই প্রবেশ করেছে দুস্কৃতিকারীরা। বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে নাসিরনগর থানার পুলিশ।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি চুরির ঘটনা হতে পারে, চুরির করার এক পর্যায়ে হয়তো ওনাকে হত্যা করে, তবে অপর একটি পক্ষ বলছে পারিবারিক ও পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্তের পর হত্যার প্রকৃত রহস্য জানা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় প্রেরণ করা হয়েছে। তার এমন মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

Posted ৫:০৬ অপরাহ্ণ | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া