সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে:   |   রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   245 বার পঠিত

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নাসিরনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ১৪ ডিসেম্বর রবিবার সকালে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাসরীনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রণি দেবনাথের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ, নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মো. রমজান আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুকবুল হোসেন।

এছাড়া বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাক্কী, আব্দুল মোতালেব, মো. রফিজ মিয়া, আব্দুল কাদির, কালন চৌধুরী ও বেগম আয়েশা বুলবুল।

আরো বক্তব্য রাখেন নাসিরনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, খেলাফত মজলিসের মাওলানা আব্দুস সাত্তার, উপজেলা এনসিপি সমন্বয়কারী হাফিজ মিয়া এবং মুক্তিযোদ্ধা সন্তান রাকিব মোল্লা প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ ওয়ালি উল্লাহ।

Facebook Comments Box

Posted ১০:২৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া