চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে: | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 313 বার পঠিত
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নাসিরনগর উপজেলার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক অসীম কুমার পাল (৮৫) গতকাল ২১ ডিসেম্বর পরলোকগমন করেছেন (ওঁ দিব্যং লোকং স্ব গচ্ছতু)।
বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগে তিনি ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ২টা ৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
অসীম কুমার পাল নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের একটি সম্ভ্রান্ত হিন্দু পরিবারের সন্তান ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি ও সমাজসেবায় সক্রিয়ভাবে যুক্ত থেকে এলাকার মানুষের আস্থা ও সম্মান অর্জন করেন।
মৃত্যুকালে তিনি তাঁর ১০ বছর বয়সী একমাত্র পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
Posted ৩:৩১ অপরাহ্ণ | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah