চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে: | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 302 বার পঠিত
বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর বেলা ১টায় প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আছমত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, সাংবাদিক এ কে এম তাকিউল ইসলাম ও আশিকুর রহমান চৌধুরী পনি প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিলে নাসিরনগরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ পরিচালনা করেন দাঁতমণ্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার প্রভাষক হযরত মাওলানা আবু জামাল ও হযরত মাওলানা শাহিন আলম ভুঁইয়া। শেষে মোনাজাত পরিচালনা করেন একই মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা শেখ ছায়েদুল হক।
Posted ২:২৫ অপরাহ্ণ | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah