মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর সাংবাদিক ফোরামের নতুন কমিটি

চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে:   |   রবিবার, ০২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   147 বার পঠিত

নাসিরনগর সাংবাদিক ফোরামের নতুন কমিটি

নাসিরনগর প্রেসক্লাবে আড়ম্বরপুর্ণ আয়োজনে ১ নভেম্বর ঘোষণা করা হয়েছে নাসিরনগর সাংবাদিক ফোরামের ১ বছর মেয়াদি নতুন কমটি। কমিটি গঠন উপলক্ষে সাংবাদিক ও আয়োজকদের মাঝে ছিল উৎসবের আমেজ, এলাকাবাসীর ছিল অধির আগ্রহ আর প্রেসক্লাব মিলনায়তনে ছিল সাজ সাজ রব ।

শনিবার বিকেলে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে জমেছিল বিভিন্ন মিডিয়ায় কর্মরত নাসিরনগরের মেধাবী ও প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের মিলনমেলা। কমিটির দায়িত্বশীল পদ নির্বাচন নিয়ে দীর্ঘ সময় ধরে নিজ নিজ সমর্থিত প্রার্থীদের নিয়ে চলে গঠনমূলক আলোচনা, যুক্তি প্রদর্শন ও যুক্তি খন্ডনের প্রতিযোগিতা। দীর্ঘ মতবিনিময় ও আলাপ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে রাকিব চৌধুরী (দৈনিক সংবাদ দিগন্ত)কে সভাপতি ও তোফাজ্জল মিয়া (স্বদেশ প্রতিদিন)কে সাধারণ সম্পাদক মনোনীত করে ঘোষনা করা হয় ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন সহ সভাপতি মো:সাইফুল ইসলাম(দৈনিক চেতনায় বাংলাদেশ), যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম আলম (দৈনিক ঐর্শী বাংলা), সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা আল মামুন (দৈনিক ঢাকা প্রতিদিন), দপ্তর সম্পাদক আশিকুল হক আফনান (দৈনিক সমতট বার্তা), প্রচার সম্পাদক ওয়ালিউর রহমান(দৈনিক মুক্তি সমাচার), কার্যকরী সদস্য খ.ম.জায়েদ হোসেন (দৈনিক জনতার খবর), তন্ময় আহম্মেদ (দৈনিক বায়ান্ন)। নব নির্বাচিত সভাপতি রাকিব চৌধুরী বলেন, ” অতীতে দেখা গেছে কিছু কিছু সাংবাদিক ব্যক্তিগত লোভ -লালসা ও উচ্চাকাঙ্খা চরিতার্থ করার জন্য সাংবাদিকতার মতো মহান পেশাকে কলুষিত করেছে,আমরা এর প্রতিকুল পথের যাত্রী। শতভাগ স্বচ্ছতা ও বিশুদ্ধতা নিয়ে এগুবে আমাদের সংগঠন।” সাধারণ সম্পাদক মো: তোফাজ্জল মিয়া বলেন,” ব্যক্তি স্বার্থ নয় জনস্বার্থ, সত্যনিষ্ঠা এবং নিরপেক্ষতাই আমার ও আমাদের সাংবাদিকতার উদ্দেশ্য, নিরপেক্ষ ও নির্ভুল দায়িত্ব পালনে আমরা এলাকাবাসীর সহযোগীতা চাই”।

Facebook Comments Box

Posted ১:১২ অপরাহ্ণ | রবিবার, ০২ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া