চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে: | শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 170 বার পঠিত
নিখোঁজ হওয়ার ৫ দিন পর ২৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে নিজের ফসলী জমি থেকেই।
২৫ সেপ্টেম্বর উপজেলার দাতমন্ডল গ্রামের মো: জুয়েল রানা (৩৭) নামে ১ ব্যক্তি নাসিরনগর থানায় এই মর্মে ১টি সাধারণ ডায়রী দায়ের করেন যে, ২১ সেপ্টেম্বর রবিবার সকাল ৯টা থেকে তার বাবা মিন্নত আলী (৫৪) কে খুজে পাওয়া যাচ্ছে না। ২৬ সেপ্টেম্বর সকালে গ্রামের পাশ্ববর্তী ধানের জমিতে গ্রামবাসী এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্বার করে। নিখোঁজ মিন্নত আলীর পরিবারের লোকজন নিশ্চিত করেন উদ্ধারকৃত লাশটি নিখোঁজ মিন্নত আলীর লাশ।
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত তানভীর আহমদ জানান, প্রাথমিকভাবে লাশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। কংকালের সাথে ভিকটিমের পরিহিত লুঙ্গী পাওয়া গেছে, জামা পাওয়া গেছে, আবার নিজের জমি থেকেই তার লাশ উদ্বার করা হয়েছে । তারপরও আরো নিশ্চিত হওয়ার জন্য আমরা ডিএনএ সেম্পলের প্রোফাইলও করে রাখবো।
Posted ৪:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah