দুলাল মিয়া | সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 211 বার পঠিত
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে সকল ভোটারকে খেজুর গাছ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
খতীবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবীব (দা.বা.) কেন এই আসনের যোগ্য প্রার্থী—সে বিষয়ে স্থানীয় আলেম সমাজ ও সমর্থকরা বেশ কয়েকটি কারণ তুলে ধরেছেন।
তাঁরা জানান, মাওলানা জুনায়েদ আল হাবীব ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ আলেম-ওলামাদের একমাত্র সর্বসম্মত মনোনীত প্রার্থী। তিনি আকাবের ও আসলাফের আদর্শে গঠিত ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম-এর কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি দেশনায়ক তারেক রহমানের আস্থাভাজন ও বিশ্বস্ত সহচর হিসেবে পরিচিত। দুর্নীতির বিরুদ্ধে তিনি সবসময় আপোষহীন ও সাহসী কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রেখে আসছেন।
ফ্যাসিবাদের বিরুদ্ধে চলমান আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়ে রাজপথে সক্রিয় ছিলেন। জালিম ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তিনি একাধিকবার কারাবরণ করেছেন, তবে কখনোই আপোষ করেননি।
সমর্থকদের মতে, তিনি সবসময় মুরব্বি ও প্রবীণ আলেমদের দিকনির্দেশনায় রাজনীতি ও সমাজসেবায় বিশ্বাসী। তিনি আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের সুস্পষ্ট ও নির্ভীক ভাষ্যকার এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার এক নির্ভরযোগ্য কণ্ঠস্বর।
নাস্তিক ও মুরতাদবিরোধী আন্দোলনের অন্যতম রূপকার হিসেবেও তিনি পরিচিত।
বক্তারা বলেন, ইনশাআল্লাহ খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনকে একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও আদর্শ সমাজ গঠনের পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
Posted ৩:২২ অপরাহ্ণ | সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah