মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিত্যক্ত অবস্থায় ১৪৫ কেজি গাঁজা উদ্ধার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   236 বার পঠিত

পরিত্যক্ত অবস্থায় ১৪৫ কেজি গাঁজা উদ্ধার

কসবা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ১৪৫ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২১ ডিসেম্বর রবিবার রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সীমান্তবর্তী চকবস্তা এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।

আজ ২২ ডিসেম্বর সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কসবা উপজেলার সীমান্তবর্তী চকবস্তা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments Box

Posted ৪:০৪ অপরাহ্ণ | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া