দুলাল মিয়া | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 187 বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বইগর চকবাজারে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব।
পথসভায় তিনি ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, নৈতিক রাজনীতি ও জনস্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
পথসভায় মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, জনগণের মনোবাসনা ও উন্নয়নের স্বার্থে তিনি কাজ করার জন্য জনসমক্ষে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়ন, ছাত্রছাত্রীদের শিক্ষা, কৃষক ও ব্যবসায়ীদের কল্যাণসহ বিভিন্ন ইস্যুতে বক্তৃতা দেন এবং এলাকার ভোটারদের কাছে সমর্থন ও সহযোগিতা চেয়েছেন।
Posted ৯:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah