সঞ্জীব ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 21 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে প্রশাসন। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন বুধাইরকান্দি এলাকায় প্রায় এক কিলোমিটারজুড়ে গড়ে ওঠা অবৈধ গ্যাস নেটওয়ার্ক উচ্ছেদ করা হয়। এ সময় ৩০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এছাড়া নকশা বহির্ভূতভাবে চুলা ব্যবহার করায় ৩ জন আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অনুমোদনের অতিরিক্ত চুলা ব্যবহারের দায়ে আরও ১ জনের সংযোগ কেটে দেওয়া হয়।
অভিযানকালে ৭টি রেগুলেটর ও ৩টি গ্যাসের চুলা উদ্ধার করা হয়। পাশাপাশি অপসারণ করা হয় প্রায় ৪০০ ফুট ১ ইঞ্চি এমএস পাইপ এবং ৬০০ ফুট ৩/৪ ইঞ্চি জিআই পাইপ।
ভ্রাম্যমাণ আদালত বুধাইরকান্দি এলাকায় অবৈধ সংযোগ নেওয়ার দায়ে ৩ জনকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করে। এর মধ্যে একজনকে ২০ হাজার এবং দুইজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযান চলাকালে বিজিডিসিএলের ভিজিল্যান্স বিভাগের ডিজিএম প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসন জানিয়েছে, গ্যাসের অবৈধ সংযোগ বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Posted ৬:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah