সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ির ট্যাংকে ২৪ হাজার লিটার তেল মজুত, পাম্প মালিককে দুই লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   111 বার পঠিত

বাড়ির ট্যাংকে ২৪ হাজার লিটার তেল মজুত, পাম্প মালিককে দুই লাখ টাকা জরিমানা

ময়মনসিংহের ফুলপুরে অবৈধভাবে মজুত রাখা ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার দুপুরে উপজেলার পয়ারী রোডের আমুয়াকান্দা এলাকায় একটি মিনি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পাম্প মালিকের বাসার ভেতরে মাটির নিচে স্থাপিত দুটি ট্যাংক ও দুটি গাড়িতে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত পাওয়া যায়। এ সময় ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল এবং ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দ করা তেল পেট্রোল পাম্পের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে বিক্রির ব্যবস্থা করে উপজেলা প্রশাসন।

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা জানান, গত দেড় থেকে দুই মাস ধরে ওই পাম্প মালিক তেল মজুত করে আসছিলেন। দাম বাড়লে তা বিক্রির পরিকল্পনা ছিল। জ্বালানি সংকট মোকাবেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম এবং ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এদিকে, এর আগে শুক্রবার রাতে জেলার হালুয়াঘাট উপজেলায় অভিযান চালিয়ে আরও ২৩০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।

Facebook Comments Box

Posted ২:৩১ অপরাহ্ণ | শনিবার, ২৮ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া