মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের প্রলোভনে ডেকে এনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   85 বার পঠিত

বিয়ের প্রলোভনে ডেকে এনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

গাজীপুরের টঙ্গীতে বিয়ের প্রলোভনে এক তরুণীকে (১৮) ভাড়া বাসায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ মার্চ) সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন— জামান মন্ডল (৩০), মো. হাবিবুল্লাহ (২৪) ও তামিম খান (২০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ভিকটিম ঢাকার মিরপুর-১ এলাকায় তার বাবার বাসায় বেড়াতে যান। সেখানে পাশের বাসার ভাড়াটিয়া তামিম খানের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগ রয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে গত মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে তামিম তাকে টঙ্গী পশ্চিম থানাধীন বড়দেওড়া শিংবাড়ী এলাকার একটি ভাড়া বাসার ফাঁকা কক্ষে নিয়ে যান। পরে রাত ৩টার দিকে তামিমের সহযোগী জামান মন্ডল ও হাবিবুল্লাহ সেখানে এসে দরজা বন্ধ করে দেন। এরপর তিনজন মিলে তরুণীকে পালাক্রমে ধর্ষণ করেন।

রাত প্রায় ৪টার দিকে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ভিকটিম জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় ভিকটিম থানায় মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তিন অভিযুক্তকে গ্রেফতার করে।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার দুপুরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:১২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া