রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে

ব্রাহ্মণবাড়িয়ায় দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ০৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   70 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সড়ক বাজার ও নিউমার্কেট এলাকায় কাপড়ের পাইকারি ও খুচরা দোকানে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমববার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এসময় র‌্যাব-৯ এর একটি দল অভিযানে সহযোগিতা করে।

অভিযানকালে দেখা যায়, কাপড়ের পাইকার ও খুচরা বিক্রেতারা বিদেশি কাপড় বিক্রির সময় ক্রয়ের কোনো বৈধ প্রমাণপত্র দেখাতে পারেননি। ফলে এসব কাপড় কত টাকায় কেনা হয়েছে, বৈধ পথে আমদানি করা হয়েছে কি না, সরকারের ভ্যাট-ট্যাক্স পরিশোধ করা হয়েছে কি না কিংবা পণ্যগুলো নকল কি না—এসব বিষয়ে সংশয় তৈরি হয়। পাশাপাশি দেশি পণ্য বিদেশি পণ্য হিসেবে বিক্রির সুযোগও রয়েছে বলে জানা যায়।

এ অবস্থায় শাড়ি বিচিত্রা নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা এবং বি বাড়িয়া ক্লথ স্টোরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

এসময় প্রতিষ্ঠানগুলোকে পণ্যের সঠিক ঘোষণা দেওয়া, পণ্যের উৎস সংক্রান্ত তথ্য সংরক্ষণ, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, অস্বাভাবিক মুনাফা অর্জন না করা এবং নির্ধারিত মূল্যের বেশি মূল্য গ্রহণ না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয় এবং সতর্ক করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ১:১৪ অপরাহ্ণ | সোমবার, ০৯ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া