শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় রেলক্রসিং বন্ধের প্রতিবাদে ট্রেন থামিয়ে স্থানীয়দের বিক্ষোভ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   220 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় রেলক্রসিং বন্ধের প্রতিবাদে ট্রেন থামিয়ে স্থানীয়দের বিক্ষোভ

ঢাকা চট্টগ্রাম রেলপথের আখাউড়ায় মনিয়ন্ধ ইউনিয়নের গ্রীসনগর এলাকায় রেল কর্তৃপক্ষ একটি রেলক্রসিং বন্ধ করতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়ে। আজ ১৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টার দিকে রেলপথ অবরোধ করে ট্রেন থামিয়ে বিক্ষোভ করে স্থানীয়রা।

এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্রলা এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন প্রায় আধাঘন্টা আটকে করে রাখে।

খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রেলওয়ে কর্তৃপক্ষ রাস্তা বন্ধ না করে চলে যান এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, লেভেল ক্রসিংটি অবৈধ হওয়ায় কর্তৃপক্ষ সেটি বন্ধ করতে যায়। কিন্তু স্থানীয়রা বাধা দেন। এতে সাময়িকভাবে দুটি ট্রেন আটকা পড়ে। পরে এলাকাবাসীকে আশ্বস্ত করা হয়েছে যে বিষয়টির সমাধান করা হবে।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর একই স্থানে ট্রেনের সাথে সিএনজি সংঘর্ষে দুইজন নিহত হওয়ার পর রেলওয়ে ক্রসিংটি বন্ধের সিদ্ধান্ত নেয়।

Facebook Comments Box

Posted ৩:৪৬ অপরাহ্ণ | বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(519 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া