সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে মনোনয়নপত্র জমা দিলেন ১২ প্রার্থী

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   200 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে মনোনয়নপত্র জমা দিলেন ১২ প্রার্থী

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ ২৯ ডিসেম্বর সোমবার ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে বিএনপির একজন ‘বিদ্রোহী’ প্রার্থীসহ ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

দাখিলকৃত প্রার্থীরা হলেন জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর অধ‍্যাপক এ কে এম আমিনুল ইসলাম, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এস এম শহিদ উল্লাহ, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. শাহআলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. ইসলাম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হুসাইন আহমদ, ইনসানিয়াত বিপ্লবের মনোনীত প্রার্থী ও জেলা যুগ্ম আহবায়ক

ইঞ্জিনিয়ার শরীফ মৃধা, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য এস এ কে একরামুজ্জামান সুখন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা বিএনপির সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন, স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে আগামী সংসদ নির্বাচনে ২ লাখ ৭৫ হাজার ৩৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Facebook Comments Box

Posted ৩:৪৯ অপরাহ্ণ | সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া