সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া-১-( নাসিরনগর) আসনে মনোনয়নপত্র দাখিল একরামুজ্জামানের

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   285 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া-১-( নাসিরনগর) আসনে মনোনয়নপত্র দাখিল একরামুজ্জামানের

ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি, আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক, সাবেক সংসদ সদস্য সৈয়দ এ.কে. একরামুজ্জামান। ২৯ ডিসেম্বর সোমবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলামের কাছে সৈয়দ একরামুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ জামসেদ মিয়া, বুড়িশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বকুল তালুকদার, উপজেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি ইমরানুল।

সৈয়দ একরামুজ্জামান আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক এবং বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় পর ২০২৩ সালের ২৯ নভেম্বর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ব্রাহ্মণবাড়িয়া-১- আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে আওয়ামীলীগে যোগদান করেন তিনি।

Facebook Comments Box

Posted ৫:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া