দুলাল মিয়া | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 306 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল-আশুগঞ্জ, বিজয়নগরের আংশিক) আসনে বিএনপি ও জমিয়ত জোট সমর্থিত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব নৌপথে খেজুর গাছ প্রতীকের ব্যতিক্রমধর্মী নির্বাচনী প্রচারণা পরিচালনা করেছেন।
প্রচারণায় অংশগ্রহণ করেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, এছাড়াও বিভিন্ন এলাকাবাসী উপস্থিত হয়ে প্রার্থীর সঙ্গে দেখা ও শুভেচ্ছা বিনিময় করেন।
জনসাধারণের ব্যাপক সাড়া ও উৎসাহের কারণে পুরো নৌপথজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। প্রচারণা চলাকালীন এলাকাবাসীর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা হয়, যার মাধ্যমে প্রার্থী তার নির্বাচনী প্রতিশ্রুতি ও পরিকল্পনা তুলে ধরেন।
নির্বাচনী বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের গণসংযোগমূলক প্রচারণা ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
Posted ৬:৪৬ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah