মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   183 বার পঠিত

ভুয়া চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসকের ভুয়া পরিচয় দিয়ে চিকিৎসা করার দায়ে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ ১০ ডিসেম্বর বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের বুধল বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। জরিমানাপ্রাপ্ত ব্যক্তি বুধল বাজারের শিল্পী ফার্মেসির মালিক মনিন্দ্র দেবনাথ।

ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, মনিন্দ্র দেবনাথ দীর্ঘদিন ধরে বুধল বাজারে শিল্পী ফার্মেসির দোকানে বসে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে শিল্পী ফার্মেসিতে অভিযান চালিয়ে রোগীদের চিকিৎসা দেওয়ার সময় তাকে আটক করা হয়। এসময় তিনি নিজে সিরিয়াল সহকারে রোগী দেখছিলেন। তিনি অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ লিখছিলেন। সে এসএসসি পাশ, তার পল্লী চিকিৎসক, এমবিবিএস অথবা এ সংশ্লিষ্ট কোনো সনদপত্রই ছিল না। তার ফার্মেসিতে মেয়াদউত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ন স্যাম্পল পাওয়া যায়। এসময় মনিন্দ্র স্বীকার করেন যে, তার কোনো সনদ নেই। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় মনিন্দ্র দেবনাথকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে এই অপরাধগুলো সংশোধন করার জন্য সতর্ক করে দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ৩:৪৯ অপরাহ্ণ | বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া