দুলাল মিয়া | শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 263 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ ২৪ জানুয়ারি শনিবার আশুগঞ্জ উপজেলার তালশহর বাজারে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ উলামা-মাশায়েখ সমর্থিত ও বিএনপি-জমিয়ত জোট (ব্রাহ্মণবাড়িয়া-২) মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব।
জনসভায় আল্লামা জুনায়েদ আল হাবিব বলেন, মাদক, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলাই আমাদের প্রধান অঙ্গীকার। জনগণের নৈতিকতা ও ইনসাফভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে চাই।
তিনি আরো বলেন, তালশহরসহ পুরো সরাইল-আশুগঞ্জ এলাকাকে একটি শান্তিপূর্ণ, আধুনিক ও আদর্শ জনপদে রূপান্তর করতে হলে সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্য ও সহযোগিতা অপরিহার্য। জনগণের ভোট ও দোয়া পেলে তিনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন বলেও আশ্বাস দেন।
জনসভায় বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহজাহান সিরাজ, মো: সেলিম পারভেজ, তালশহর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রমুখ।
জনসভায় স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা, সামাজিক ব্যক্তিত্ব ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে নির্বাচনী প্রচারণাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
Posted ১১:১৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah