নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 280 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নের লক্ষ্যে মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় কোরআন শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন সবক ও কৃতকার্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ ৬ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২টায় মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার উপদেষ্টা ও দারমা মাদ্রাসার মুখ তামিম মাও. মেরাজুল হক কাশেমী সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ইসলামি ঐক্য জোটের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব মাও. বোরহান উদ্দিন কাশেমী।
বিশেষ অতিথি ছিলেন উচালিয়াপাড়া মাদ্রাসার শিক্ষক মাও. জহিরুল ইসলাম।
এছাড়াও মাদ্রাসার কোরআন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ শাইখ নেছার আহমাদ আন- নাছিরী।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআনের সবক তুলে দেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও উপস্থিত আলেমগণ।
Posted ১২:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah