সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে জাল নোট চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার প্রায় ২ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   46 বার পঠিত

রংপুরে জাল নোট চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার প্রায় ২ লাখ টাকা

রংপুরে র‌্যাব-১২ ও র‌্যাব-১৩ এর যৌথ অভিযানে জাল নোট তৈরির চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকার জাল নোট এবং জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে র‌্যাব-১২ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অধিনায়ক মোহাম্মদ আতিকুর রহমান মিয়া। গ্রেফতার রুবেল হোসেন (৩৪) রংপুরের গঙ্গাচড়া উপজেলার চেংমারী এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গত ২৯ মার্চ একই চক্রের আরও দুই সদস্যকে গ্রেফতার করা হয়। সে সময় তাদের কাছ থেকে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছিল।

পরবর্তীতে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রুবেল হোসেনকে শনাক্ত করা হয় এবং গঙ্গাচড়ায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের ভাষ্য, দীর্ঘদিন ধরে রুবেল ও তার সহযোগীরা গোপনে জাল নোট তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় আসল টাকার মতো বাজারে ছড়িয়ে দিত।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১:১৫ অপরাহ্ণ | বুধবার, ০১ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া