জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ০৭ জুন ২০২৬ | প্রিন্ট | 18 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৬ গ্রাম হেরোইনসহ সাহাবুদ্দিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে হেরোইনসহ হাতেনাতে ধরে ফেলে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য কয়েক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, আটককৃত সাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয়রা এ অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
শ্রীপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, সাহাবুদ্দিনের সহযোগীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Posted ৪:০৩ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah