মৌলভীবাজার প্রতিনিধি : | শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ | প্রিন্ট | 69 বার পঠিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে গ্যাস ও জ্বালানি তেল মজুদ করার অভিযোগে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার সাতগাঁও ও রুস্তমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সাতগাঁও চৌমুহনার শান্ত এন্টারপ্রাইজ এবং রুস্তমপুরের ন্যাশনাল ট্রেডিংকে অবৈধভাবে জ্বালানি তেল ও গ্যাস মজুদ রাখার দায়ে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবউল্লাহ আকন্দ। এ সময় পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবউল্লাহ আকন্দ জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
Posted ১:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah