রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ গোল চত্বরে সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে

সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   162 বার পঠিত

সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের দুটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে যুক্ত করার প্রতিবাদে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। আজ ৯ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। এতে মহাসড়কের পাঁচ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।

আশুগঞ্জ গোলচত্বরে সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদের নেতা–কর্মীসহ বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন। সমাবেশ শেষে তাঁরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন সর্বদলীয় ঐক্য পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান সিরাজ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. শাহজাহান ভূঁইয়া, এনসিপির আশুগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম।

তাঁরা অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসন সব সময় অবহেলিত ছিল। এখন বিজয়নগরের চান্দুরা ও বুধন্তি ইউনিয়ন যুক্ত করার মাধ্যমে নতুন ষড়যন্ত্র করা হচ্ছে। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ইউনিয়ন দুটি আবারও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ফেরানোর দাবি জানান তাঁরা। অন্যথায় রেল, নৌ, সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ৪ সেপ্টেম্বর ৩৭টি নির্বাচনী এলাকার সীমানা পুনর্বিন্যাসের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এতে বিজয়নগরের বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া-৩ থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে। এর আগে খসড়া তালিকা নিয়েও পক্ষ–বিপক্ষের তর্ক–বিতর্ক এবং নির্বাচন কমিশনে শুনানিতে হট্টগোল হয়েছিল।

Facebook Comments Box

Posted ৩:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া