রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ভাবির দায়ের কোপে দেবর নিহত

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   99 বার পঠিত

সরাইলে ভাবির দায়ের কোপে দেবর নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভাবির দায়ের কোপে দেবর নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

আজ ১৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের দত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ সুমন মিয়া (৩০) ওই গ্রামের গোলাপ মিয়ার ছেলে। একটি ব্যাটারি চালিত অটোরিকশা গ্যারেজের মালিক ছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে সুমনের তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে তাদের বাড়িতে আসেন। তারা বাড়ির নিজস্ব রাস্তায় মোটরসাইকেল রাখলে এ নিয়ে সুমনের চাচাতো ভাই সাত্তার মিয়ার স্ত্রী রুমানা বেগম আপত্তি জানান। এ সময় সুমনের সাথে তার কথা কাটাকাটি হয়। পরে সুমনের বন্ধুরা মোটরসাইকেল সরিয়ে নিয়ে চলে যান।

এরপর বিষয়টি নিয়ে সুমনের মা রুমানা বেগমকে জিজ্ঞাসা করলে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুমন ঘটনাস্থলে এসে মায়ের সঙ্গে খারাপ আচরণের কারণ জানতে চাইলে, রুমানা বেগম ক্ষিপ্ত হয়ে ঘর থেকে দা এনে তার ওপর হামলা চালান। এতে সুমনের বুকে, হাতে ও কপালে কোপ লাগে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ব্যাপারে সরাইল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, দায়ের কোপে সুমনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রুমানা বেগমকে গ্রেফতারে পুলিশের দুটি দল কাজ করছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ৪:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া