শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিসি ক্যামেরায় পুলিশের গতিবিধি নজরদারি, ইয়াবাসহ নারী গ্রেপ্তার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ০৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   26 বার পঠিত

সিসি ক্যামেরায় পুলিশের গতিবিধি নজরদারি, ইয়াবাসহ নারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া এলাকায় সিসি ক্যামেরার মাধ্যমে পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা, সিসি ক্যামেরার ভিডিও রেকর্ডার ও মোবাইল ফোন জব্দ করা হয়। তবে অভিযানের সময় তার স্বামী পালিয়ে যান।

শনিবার (৬ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মধ্যপাড়ার জুবলী রোড এলাকায় অভিযান চালিয়ে শিপা বেগম (৩৯) নামে এক নারীকে গ্রেপ্তার করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, অভিযুক্তদের একচালা টিনশেড ঘরের বাইরে তিনটি সিসি ক্যামেরা স্থাপন করা ছিল। এসব ক্যামেরার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করা হতো। ঘরটির ভেতরে মাদক সেবন ও বিক্রির কার্যক্রম চলত বলে অভিযোগ রয়েছে।

অভিযানের সময় পুলিশ ঘর তল্লাশি করে ২০টি ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২১ হাজার ৫২০ টাকা, একটি সিসি ক্যামেরার ভিডিও রেকর্ডার এবং দুটি মোবাইল ফোন জব্দ করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে শিপা বেগমের স্বামী মো. জিয়ামিন (৪২) দৌঁড়ে পালিয়ে যান। এ ঘটনায় মাদক কারবারি দম্পতির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, “প্রশাসনের গতিবিধি নজরদারিতে রাখতে বাড়ির বাইরে তিনটি সিসি ক্যামেরা বসানো হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিপা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক জিয়ামিনের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।”

তিনি আরও জানান, রোববার (৭ জুন) সকালে শিপা বেগমকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:২৯ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া