রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   226 বার পঠিত

আখাউড়ায় কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় আখাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

আজ ২৯ জুলাই মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে এসব শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। এছাড়াও তাদেরকে অর্থ পুরস্কার দেওয়া হয়। এসএসসি ১০ হাজার এবং এইচএসসি ২৫ হাজার টাকা। ছাত্রছাত্রীদের নিজ নিজ একাউন্টে পাঠানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম. রাশেদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন। ২০২২ ও ২০২৩ সালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ নম্বর ও গ্রেড প্রাপ্ত ৩৬ জনকে পুরস্কৃত করা হয়।

আখাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু তৌহিদের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আবু ইউসুফ নুরুল্লাহ, দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেষ মাহফুজুর রহমান, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বনিক, মোগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাঙ্ক কুমার রায়, আমোদাবাদ শাহআলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. তারেক, টনকী ছাদেকুল উলুম মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জহিরুল হক ভূইয়া, আখাউড়া টেকনিকেল আলীম মাদরাসার শিক্ষক, সহকারি প্রোগ্রামার জিসান আহমেদ, সাংবাদিক মোঃ রাকিবুল ইসলাম, আখাউড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী হান্নান খাদেম, অভিভাবক মাসুদ মিয়া, কৃতি শিক্ষার্থী স্বর্ণা অবন্তি পাল প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদরাসার প্রধানগণ, অভিভাবক বৃন্দ, সাংবাদিকবৃন্দ ও এসএমসির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৩:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(583 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া