রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ উপজেলার এনসিপির নেতাদের বিরুদ্ধে ভূমি অফিসের জায়গা দখলের অভিযোগ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   224 বার পঠিত

আশুগঞ্জ উপজেলার এনসিপির নেতাদের বিরুদ্ধে ভূমি অফিসের জায়গা দখলের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ ভূমি অফিসের সীমানাপ্রচীর ভেঙ্গে ভূমি অফিসের জায়গা দখলের অভিযোগ উঠেছে এনসিপি নেতাদের বিরুদ্ধে। আজ ৫ আগস্ট মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির সমন্বয়কারী আকিব জাবেদের নির্দেশে আশুগঞ্জ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম ডালিম, যুগ্ম সমন্বয়কারী আমিনুল ইসলাম দিপু, সুমন মৃধার নেতৃত্বে একদল সমন্বয়ক নামধারীরা জোর করে ভূমি অফিসের সীমানাপ্রচীর ভেঙ্গে জায়গা করে।

এ সময় আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন বাঁধা দিলে তাকে মবের ভয় দেখায় এবং একই সাথে অন্যত্র বদলি করে দেয়ার হুমকি দেয়। উপায়ন্তর না দেখে সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। অভিযোগ উঠেছে দখলকে জায়েজ করার জন্য ভূমি অফিসের ভেতরে জুলাইয়ের কথিত অনুষ্ঠান করা হয়।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুপুরে জিডি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৪:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া