রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বৈঠার আঘাতে জেলের মৃত্যু

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ১০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   279 বার পঠিত

নাসিরনগরে বৈঠার আঘাতে জেলের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে নৌকায় শুয়ে থাকা নিয়ে কথা কাটাকাটির জেরে বৈঠার আঘাতে মনিন্দ্র দাস (৫৫) নামে এক জেলেকে হত্যার ঘটনা ঘটেছে। ৭ আগস্ট বৃহস্পতিবার নদীতে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে। পরে ৯ আগস্ট শনিবার চিকিৎসাধীন অবস্থায় মনিন্দ্র দাস মারা যান। এ ঘটনায় অভিযুক্ত কালী মোহন দাস (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে নাসিরনগরের ভলাকুট উত্তরপাড়া গাঙ্গে মাছ ধরতে যান তিন জেলে কালী মোহন দাস, মনিন্দ্র দাস ও দিলীপ সরকার। এ সময় অসুস্থ থাকায় মনিন্দ্র দাস নৌকার ভেতরে শুয়ে ছিলেন। এ নিয়ে কালী মোহন দাস তাকে গালমন্দ করেন। এ সময় দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে কালী মোহন দাস নৌকার বৈঠা দিয়ে মনিন্দ্র দাসের মাথায় আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট শনিবার ভোর সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

Facebook Comments Box

Posted ৩:১৬ অপরাহ্ণ | রবিবার, ১০ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া