চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে: | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 243 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ইট পরিবহনকারী ট্রাক্টর উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ট্রাক্টরের ১ শ্রমিক নিহত হয়। আজ ২১ আগস্ট দুপুরে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের কুন্ডা ভুইয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
হবিগঞ্জ-ঢাকা (ভায়া নাসিরনগর) রুটের ঢাকাগামী সবুজ বাংলা পরিবহনের ১টি যাত্রীবাহী বাস সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের কুন্ডা ভুইয়া ঘাট এলাকায় ইট পরিবহনকারী ১টি ট্রাক্টরকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে খাদে পড়ে গেলে এর নীচে চাপা পড়ে মো: আল আমিন মীর নামে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়। নিহত আল আমিন মীর নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের মধ্যপাড়ার নান্ট মীরের ছেলে।
Posted ৬:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah