রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্রাম্যমাণ আদালতের হামলার ঘটনায় মামলা দায়ের

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   180 বার পঠিত

ভ্রাম্যমাণ আদালতের হামলার ঘটনায় মামলা দায়ের

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালিয়ে জব্দকৃত ড্রেজার ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আশুগঞ্জ থানায় মামলা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক মো. জীবন মিয়া।

ঘটনা ঘটে ২ সেপ্টেম্বর মঙ্গলবার ভোরে, যখন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়ার নেতৃত্বে মেঘনা নদীর চর সোনারামপুর এলাকায় অভিযান চলছিল। পরে জব্দকৃত ড্রেজার ও বাল্কহেড নদীর তীরে আনার সময় ‘মরিয়ম’ নামের ড্রেজারে ভৈরবপুর এলাকার দুর্বৃত্তরা হামলা চালিয়ে ড্রেজারটি ছিনিয়ে নেয় এবং নির্বাহী কর্মকর্তা ও কর্মকর্তাদের হত্যার হুমকি দেয়।

মামলার আসামিরা হলেন তারেক মিয়া (৫০), রাজু মিয়া (৪০), শহিদুল হক ইমন (৪২), লাদেন (২৮), মানিক মিয়া (২৫), মাসুদ মোল্লা (৩৮) ও সোহান মিয়া (৩৬)।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খাইরুল আলম জানান, অভিযোগ পেয়ে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Posted ৫:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া