রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে উৎসবের আমেজে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে :   |   বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   286 বার পঠিত

নাসিরনগরে উৎসবের আমেজে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে উৎসবের সাজে সেজেছিল নাসিরনগর উপজেলা সদর। উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে আসা ছোট ছোট মিছিল, শ্লোগান,ব্যানার, ফেস্টুন, বাদ্য-বাজনা ইত্যাদিতে সকাল থেকেই এলাকা জুড়ে ছিল সাজ সাজ রব। উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নানের নেতৃত্বে ও উদ্যোগে ১৩ টি ইউনিয়ন থেকে হাজার হাজার এলাকাবাসী সমবেত হয়েছিল আনন্দ উৎসবে।

আজ ৩ সেপ্টেম্বর বুধবার দিবসটি পালন উপলক্ষে সকাল থেকেই বর্নিল সাজে সেজে নাচ-গান করে খন্ড খন্ড মিছিল এসে জড়ো হয় নাসিরনগর সরকারি কলেজ সন্মুখস্থ চেয়ারম্যান মার্কেটের সামনে, মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। বেলা আনুমানিক ১টায় চেয়ারম্যান মার্কেট থেকে হাজার হাজার লোক এমএ হান্নানের নেতৃত্বে মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সমাবেশ করে নাসিরনগর উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গনে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সহ সভাপতি ইব্রাহিম ভুইয়া রেনু এর সভাপতিত্বে এবং ইয়াছিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মো: নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: কাদির মিয়া, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো: আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম খালেদ,নাসিরনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাহে আলম, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আজদু মিয়া।

এছাড়াও বিশিষ্ট জনদের মধ্যে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, কুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জিল্লুর রহমান, বুড়িশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল চৌধুরী, গুনিয়াউক ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জামাল আহমেদ, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মাসুদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক ইকবাল হাসান, এম এ বাক্কি, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মামুন মিয়া, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াছিন মাহমুদ, সদস্য সচিব খাইরুল বাশার রনি, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান মিয়া, মহিলা দলের সাধারণ সম্পাদক তাজমহল বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৯:৫৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া