চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে: | শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 316 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ ফারুক মিয়াকে ৪ সেপ্টেম্বর রাতে গ্র্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশের একটি দল।
বৃহস্পতিবার রাত ১১ টার দিকে মাধবপুর বাজার হতে বাড়ি ফেরার পথে হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে তাকে আটক করা করেছে। ২০২৪ সালে সরকার বিরোধী আন্দোলনের সময় বিস্ফোরক সংক্রান্ত ঘটনায় উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) শাহ আলম পাঠান বাদী হয়ে গত ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে দায়ের করা মামলার ৩১ নং এজাহারভুক্ত আসামি মোঃ ফারুক মিয়া।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজহারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন তাকে আদালতে সোপর্দ করা হবে।
Posted ২:০০ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah