রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন সমাবেশে ব্যারিস্টার রুমিন ফারহানা

আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হলে ধানের শীষের জোয়ার ঠেকানো যাবে না

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   162 বার পঠিত

আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হলে ধানের শীষের জোয়ার ঠেকানো যাবে না

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘আওয়ামী লীগের অত্যাচারী ও জালিম নেতাদের বিচার বিএনপি যতটা চায়, ততটা আর কোনো দল চায় না। কারণ, বাংলাদেশে রাজনৈতিক সংস্কার ও বিচার প্রতিষ্ঠার কথা সবচেয়ে আগে বলেছে বিএনপি। এই দেশে যত নির্যাতন, জুলুম ও দমন-পীড়ন হয়েছে, তার বড় অংশটাই বিএনপির নেতাকর্মীদের ওপর চালানো হয়েছে।’

আজ ৭ সেপ্টেম্বর রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার শরীফপুর খোলাপাড়া বালুর মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা আরো বলেন, কিছু দল আবদার করছে, পিআর (প্রতিনিধিত্ব) ছাড়া তারা নির্বাচনে যাবে না। তারা বুঝে গেছে, সুষ্ঠু ভোট হলে ১০টি আসনও পাবে না। তাই তারা নির্বাচনী প্রক্রিয়া বানচালের চেষ্টা করছে। কিন্তু বিএনপি বিশ্বাস করে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলে, ধানের শীষের জোয়ার ঠেকানো যাবে না। বাংলাদেশের মানুষ কখনো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রত্যাখ্যান করেনি, তারেক রহমানকেও নয়, বিএনপির নেতাকর্মীদেরও নয়। ২০২৬ সালের নির্বাচনে জনগণের গণজোয়ার সৃষ্টি হবে।

মিথ্যা মামলা ও দমন-পীড়নের প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, চেয়ারপারসন, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধেও ১০টি মামলা রয়েছে, যার মধ্যে ৩টি খুনের মামলা। তবুও আমরা আমাদের দল ও আদর্শ থেকে একদিনের জন্যও বিচ্যুত হইনি।

শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:২৯ অপরাহ্ণ | রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া