আরিফুর রহমান আরিফ | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 201 বার পঠিত
বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর আয়োজনে বাকের অন্যতম প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা মন্ডলী সভাপতি মানবতার ফেরিওয়াল নামে ক্ষেত্র বিশিষ্ট সমাজসেবক প্রয়াত ডাঃ সায়েদুর রহমান স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোক সভায় প্রয়াত ডাঃ সায়েদুর রহমানের বন্ধু, পরিবার ও শুভানুধ্যায়ী সহ ষ্টেট সিনিটর এমডি রহমান সহ বাংলাদেশ এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) সম্মানিত উপদেষ্টা কমিটি ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সবাই তাঁর বর্ণাঢ্য জীবনের মহৎ কর্মের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতি চারণ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় ২১ সেপ্টেম্বর রবিবার ২০২৫ কানেকটিকাট।
সভাপতিত্ব করেন নূরুল হক নূরু এবং নবনির্বাচিত সভাপতি তারেক আম্বিয়া।
অনুষ্ঠান পরিচালনা করেন হুমায়ুন আহমেদ চৌধুরী।
Posted ৫:৩৩ পূর্বাহ্ণ | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah