রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় কর্মস্থলে বাক বিতন্ডার জেরে খুন

চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে:   |   বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   188 বার পঠিত

ঢাকায় কর্মস্থলে বাক বিতন্ডার জেরে খুন

নাসিরনগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আমীর আলী নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনা গ্রামে ছড়িয়ে পড়লে, প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ ওঠে।

আজ ২৪ সেপ্টেম্বর বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার দাতমন্ডল গ্রামে এই ঘটনা ঘটে। যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. তানভীর আহমেদ। নিহত আমীর আলী দাতমন্ডল গ্রামের মো. রফিজ আলীর ছেলে এবং পেশায় তিনি কৃষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে ঢাকার কেরানীগঞ্জে মহিদ আলীর ছেলে সুজন মিয়ার ব্যাগের কারখানায় গিয়ে লাফিলুদ্দির ছেলে সাকিল সুজনের এক কর্মচারীকে লাঞ্চিত করে। এ ঘটনায় সুজন ও সাকিলের মধ্যে বাকবিতণ্ডা হয়, পরে সুজনকে মারধর করা হয়। কিছুদিন পর, ঢাকা থেকে দুজনই নিজ নিজ বাড়ি নাসিরনগরে ফিরে আসেন।

বাড়িতে এসে বুধবার বিকালে শালিসে বসলে, শালিস চলাকালীন সময়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে, দুই পক্ষই ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় আমীর আলী নামে যুবক অসুস্থ হয়ে পড়েন। তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. তানভীর আহমেদ বলেন, দাঁতমন্ডলে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতের অভিযোগ পাওয়া গেছে। তবে, কিভাবে মারা গেছে তা ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা সম্ভব নয়। তিনি বলেন, ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

Facebook Comments Box

Posted ৫:১৪ অপরাহ্ণ | বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া