চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে : | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 181 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ফরুক মিয়া (৩৯) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ ২৭ অক্টোবর সোমবার উদ্ধার করেছে পুলিশ। নিহত ফরুক মিয়া উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্ৰামের এনু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে ফরুক মিয়া নিজ জমিতে কাজ করতে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি।
নিখোঁজের পর থেকে পরিবারের লোকজন খোঁজ খোজি করে কোন সন্ধান পায়নি তার। পরদিন ২৭ অক্টোবর সোমবার সকালে এলাকার কয়েকজন লোক পুকুর পাড়ের গাছে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে প্রেরন করে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদ আহম্মদ বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা, তবে প্রকৃত রহস্য জানা যাবে ময়নাতদন্তের পর।
Posted ৫:৩৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah