সঞ্জীব ভট্টাচার্য্য | সোমবার, ১০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 275 বার পঠিত
আশুগঞ্জ উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক ওরফে লাল ফারুককে (৫৭) গ্রেফতার করেছে পুলিশ। আজ ১০ নভেম্বর সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
জুলাই গণ-অভ্যুত্থানে নাশকতার ঘটনায় জড়িত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যদিও তার স্বজনদের দাবি তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত। ফারুক পেশায় একজন ব্যবসায়ী। তিনি উপজেলার সোহাগপুর গ্রামের মৃত আব্দুল হাশেম মিয়ার ছেলে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, লাল ফারুক কৃষকলীগের পদধারী নেতা। আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। এসব ভিডিও ফুটেজ আমাদের হাতে রয়েছে। তিনি দলীয় অনুষ্ঠানগুলোতে অর্থের জোগানদাতা ছিলেন। গণ-অভ্যুত্থানের পর গ্রেফতার এড়াতে নিজেকে বিএনপির লোক হিসেবে পরিচয় দিতেন তিনি।
এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান সিরাজ বলেন, ফারুকের সাথে আমাদের দলের কোনো সম্পৃক্ততা নেই। কখনোই সম্পৃক্ততা ছিল না। এখন হয়ত অনেকেই বিএনপির সঙ্গে থাকতে চায়।
Posted ৪:৫৬ অপরাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah