সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে:   |   শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   270 বার পঠিত

নাসিরনগরে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নাসিরনগরে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ নভেম্বর শুক্রবার বিকালে নাসিরনগর থানার চাতলপাড় গ্রামের বিলের পাড় এলাকার কবরস্থান সংলগ্ন মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মাকছুদ আহম্মদ বলেন, উদ্ধারকৃত ব্যক্তির বয়স ৫০ বছরের বেশি হতে পারে। তিনি জানান, “লাশের হাত-পা বাঁধা ছিল। বিষয়টি দুবাজাইল নৌ–পুলিশ আইনগতভাবে তদন্ত করবে। আমরা তাদের সার্বিক সহযোগিতা করেছি এবং করবো।”

এলাকাবাসীর ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তিকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৩৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া