চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে: | বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 272 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার -১ (নাসিরনগর) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ১৯ নভেম্বর মানববন্ধন করেছে নাসিরনগর উপজেলা সদর সহ বিভিন্ন স্থানে। আজ ১৯ নভেম্বর বুধবার সকাল ১১ টা থেকে বেলা ১ টা পর্যন্ত মনোনয়ন বঞ্চিত নেতা, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম কামরুজ্জামান মামুনের হাজার হাজার সমর্থকরা ব্যানার, প্লেকার্ড, ফেষ্টুন ইত্যাদি হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচি করেছে নাসিরনগর উপজেলা সদর, কুন্ডা, ফান্দাউক সহ উপজেলার বিভিন্ন স্থানে ।
অংশগ্রহনকারীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি ঘোষিত প্রার্থী এমএ হান্নানকে পরিবর্তন করে একেএম কামরুজ্জামান মামুন কে মনোনয়ন প্রদানের জন্য দলের প্রধান ও নীতি নির্ধারকদের দৃষ্টি কামনা করেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার -১আসনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে ইতিমধ্যেই নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান এর নাম ঘোষণা করা হয়েছে।
Posted ১:১৮ অপরাহ্ণ | বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah