মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলিতে নিহতের সাদ্দামের মরদেহ নিয়ে থানা ঘেরাও

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   160 বার পঠিত

গুলিতে নিহতের সাদ্দামের মরদেহ নিয়ে থানা ঘেরাও

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিতে নিহত সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা ঘেরাও করেছেন স্বজন ও স্থানীয়রা। আজ ২৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় সাদ্দামের মরদেহ নিয়ে থানা ঘেরাও করা হয়। এর আগে ২৭ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সাদ্দামকে জেলা শহরের কান্দিপাড়া এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাদ্দাম ওই এলাকার মো. মস্তু মিয়ার ছেলে।

নিহতের পরিবারের অভিযোগ, গতরাতে বাড়ি থেকে ডেকে নিয়ে সাদ্দামকে গুলি করে হত্যা করা হয়েছে। মূলত প্রতিপক্ষকে ফাঁসাতেই জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ তাকে গুলি করে হত্যা করে বলে অভিযোগ করেন স্বজনরা।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে কন্দিপাড়ার দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দ্রুত দোষীদের গ্রেফতার করা হবে।

Facebook Comments Box

Posted ৩:০০ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া