সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে গোকর্ণ ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে:   |   শনিবার, ২৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   307 বার পঠিত

নাসিরনগরে গোকর্ণ ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে এম এ হান্নান বিএনপির মনোনয়ন প্রাপ্ত হওয়ায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক হাজার দলীয় নেতাকর্মী ব্যানারসহ মিছিল নিয়ে সমাবেশ স্থলে সমাবেত হন।

ভোট দিবে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে,এই স্লোগানকে সামনে রেখে ২৮ নভেম্বর শুক্রবার বিকালে গোকর্ণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে স্থানীয় মাদ্রাসা সংলগ্ন মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।

এসময় প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংস্কার বাস্তবায়নে সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।

গোকর্ণ ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একে এম খালেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ আইয়ুব খান,উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোহাম্মদ আবদুল কাদির, ,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক(২) বশির উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জামাল মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বরকত উল্লাহ, ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাফায়েত মোর্শেদ শুভ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহে আলম,উপজেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক এডভোকেট আরাফাত উল্লাহ,প্রবাসী বিষয়ক সম্পাদক আবুল হাসান চৌধুরী,ছাত্র বিষয়ক সম্পাদক দুলাল মেম্বার,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছোয়াব সরদার, শ্রম বিষয়ক সম্পাদক বাছির মিয়া,ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাশিদ আহমেদ,সহ- দপ্তর সম্পাদক আব্বাস মিয়া,সহ- অর্থ বিষয়ক সম্পাদক মনু মিয়া সরদার, উপজেলা মহিলা দলের নেত্রী লুৎফুর নাহার পাপড়ি,সাংগঠনিক সম্পাদক রেজাউল হক,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল,উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এমরান মিয়াসহ উপজেলা বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,শ্রমিকদল,তাঁতীদল,মহিলা দল,জাসাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।গোকর্ণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী সোহাগের সঞ্চালনায় সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:২২ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া