সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়

নাসিরনগর প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল

চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে:   |   বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   303 বার পঠিত

নাসিরনগর প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর বেলা ১টায় প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আছমত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, সাংবাদিক এ কে এম তাকিউল ইসলাম ও আশিকুর রহমান চৌধুরী পনি প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিলে নাসিরনগরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ পরিচালনা করেন দাঁতমণ্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার প্রভাষক হযরত মাওলানা আবু জামাল ও হযরত মাওলানা শাহিন আলম ভুঁইয়া। শেষে মোনাজাত পরিচালনা করেন একই মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা শেখ ছায়েদুল হক।

Facebook Comments Box

Posted ২:২৫ অপরাহ্ণ | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া