সঞ্জীব ভট্টাচার্য্য | শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 237 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে দাদা-দাদির কবর জিয়ারতের মাধ্যমে নিজের নির্বাচনি কার্যক্রম শুরু করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে তিনি কবর জিয়ারত করেন।
বুধবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন ওই মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত) আসন থেকে ব্যারিস্টার রুমিন ফারহানা ছাড়াও অন্তত অর্ধ ডজন সম্ভাব্য প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
তবে এ আসনটি বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দিয়েছে। আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব।
Posted ১১:০৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah