সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আশুগঞ্জে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দুলাল মিয়া   |   রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   233 বার পঠিত

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আশুগঞ্জে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আশুগঞ্জে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৪ জানুয়ারি রবিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা সদস্য শেখ মো. শামীম, জেলা বিএনপির সহ-সভাপতি মো. জসিম উদ্দিন রিপন, এবিএম মমিনুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম, যুগ্ম সম্পাদক মনির হোসেন, মাইনুল হোসেন চপল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন প্রমুখ।

দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ সভাপতি ও আশুগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান সিরাজ।

উক্ত শোক সভা ও দোয়া মাহফিলে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম–এর জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ, আলেম-ওলামা, মাশায়েখ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৫:০৫ অপরাহ্ণ | রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া