সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মাওলানা জুনায়েদ আল হাবীবের সৌজন্যে সাক্ষাৎ

দুলাল মিয়া   |   বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   230 বার পঠিত

যাত্রাপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মাওলানা জুনায়েদ আল হাবীবের সৌজন্যে সাক্ষাৎ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার শীর্ষ উলামা-মাশায়েখ সমর্থিত ও বিএনপি–জমিয়ত জোট মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব।

এ সময় তিনি ১নং আশুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোবারক এর সাথে মতবিনিময় করেন। সাক্ষাৎকালে এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম, শিক্ষা বিস্তার, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

চেয়ারম্যান মোবারক এ সৌজন্য সাক্ষাতে সন্তোষ প্রকাশ করে বলেন, এলাকার উন্নয়ন ও জনস্বার্থে এ ধরনের যোগাযোগ ও মতবিনিময় ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলার শীর্ষ উলামা-মাশায়েখদের সমর্থনপ্রাপ্ত ও বিএনপি–জমিয়ত জোট মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব নিয়মিতভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে সামাজিক ঐক্য ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদারে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

Facebook Comments Box

Posted ৪:৩৮ অপরাহ্ণ | বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া