সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া-২: জুনায়েদ আল হাবিব পেলেন খেজুর গাছ প্রতীক

দুলাল মিয়া   |   বুধবার, ২১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   315 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া-২: জুনায়েদ আল হাবিব পেলেন খেজুর গাছ প্রতীক

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি-জমিয়ত জোট মনোনীত প্রার্থী খতিবে বাঙাল মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীক পেয়েছেন।

আজ ২১ জানুয়ারি বুধবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান আনুষ্ঠানিকভাবে তার হাতে প্রতীক তুলে দেন।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারসহ অন্যান্য নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতীক পাওয়ার পর জুনায়েদ আল হাবিব নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভোটারদের সমর্থন কামনা করেন।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা আরও ত্বরান্বিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

Posted ৯:১৪ পূর্বাহ্ণ | বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া