সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তালশহর বাজারে বিশাল জনসভায় মাওলানা জুনায়েদ আল হাবীব

মাদক, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলাই আমাদের প্রধান অঙ্গীকার

দুলাল মিয়া   |   শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   264 বার পঠিত

মাদক, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলাই আমাদের প্রধান অঙ্গীকার

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ ২৪ জানুয়ারি শনিবার আশুগঞ্জ উপজেলার তালশহর বাজারে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ উলামা-মাশায়েখ সমর্থিত ও বিএনপি-জমিয়ত জোট (ব্রাহ্মণবাড়িয়া-২) মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব।

জনসভায় আল্লামা জুনায়েদ আল হাবিব বলেন, মাদক, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলাই আমাদের প্রধান অঙ্গীকার। জনগণের নৈতিকতা ও ইনসাফভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে চাই।

তিনি আরো বলেন, তালশহরসহ পুরো সরাইল-আশুগঞ্জ এলাকাকে একটি শান্তিপূর্ণ, আধুনিক ও আদর্শ জনপদে রূপান্তর করতে হলে সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্য ও সহযোগিতা অপরিহার্য। জনগণের ভোট ও দোয়া পেলে তিনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন বলেও আশ্বাস দেন।

জনসভায় বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহজাহান সিরাজ, মো: সেলিম পারভেজ, তালশহর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রমুখ।

জনসভায় স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা, সামাজিক ব্যক্তিত্ব ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে নির্বাচনী প্রচারণাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Facebook Comments Box

Posted ১১:১৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া