দুলাল মিয়া | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 330 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ উলামা-মাশায়েখ সমর্থিত এবং বিএনপি–জমিয়ত জোটের মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
আজ ২৫ জানুয়ারি সকাল থেকে তিনি বড়ইচারা, ফতেহপুর ও পাকশিমুল বাজার এলাকার বিভিন্ন স্কুল-কলেজ, দোকানপাট ও বাসাবাড়িতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং খেজুর গাছ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এই সময় তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শুনেন।
জুনায়েদ আল হাবীব বলেন, “ইনশাআল্লাহ, নির্বাচিত হলে সড়কের টেকসই ও স্থায়ী সমাধানসহ মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘবে কাজ করবো। সবসময় জনগণের পাশে থাকার অঙ্গীকার করছি।”
তিনি আরও বলেন, “আমি প্রতিশ্রুতির রাজনীতি করতে চাই না; বরং আমার সাধ্য অনুযায়ী সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে চাই। আল্লাহর ওপর ভরসা রেখে আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন ও কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো।”
প্রার্থী ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি খেজুর গাছ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা থাকবে।
বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে গণসংযোগে উপস্থিত ছিলেন তার স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
এ সময় তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন। তাঁর নির্বাচনী প্রচারণায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
Posted ৪:৩৯ অপরাহ্ণ | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah